English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৮ ১৬:০৫
সূত্র:

ভোট বর্জন করলেন পার্থ

ভোট বর্জন করলেন পার্থ

ভোট বর্জন করেছেন ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ। পোলিং এজেন্টদের মারধর, ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, কোনো কোনো কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জন করেছেন তিনি।

আজ রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে ভোট বর্জনের কথা জানান তিনি।

পার্থ বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোট বর্জন করছি।

৬০-৭০ কেন্দ্র ঘুরেছেন দাবি করে বলেন, সব কেন্দ্রেই আমার এজেন্ট ও সমর্থক ও ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। এটাই প্রমাণ করে দলীয় সরকারে অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তবে তিনি সকালে ভোট দিয়েছেন বলে জানান। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক)।