ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
গোপালগঞ্জে ৩টি আসনে আ.লীগ সরব, বিএনপি নীরব
গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে মাঠে নেই বিএনপির প্রার্থীরা। নির্বাচনী এলাকার কোথাও কোন পোস্টার টাঙ্গানো হয়নি। প্রার্থীদের পক্ষে নেই কোন মাইকিং ও প্রচার প্রচারনা। ওঠান বৈঠক, সভা-সমাবেশ ও গণসংযোগে দেখা যাচ্ছেনা প্রার্থীদের। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জম্মস্থান গোপালগঞ্জ একটি ঐতিহাসিক জেলা। গোপালগঞ্জ জেলায় পাঁচটি উপজেলা নিয়ে তিনটি সংসদীয় আসন গঠিত। জেলার তিনটি আসনই ভিআইপি আসন। বিগত সব নির্বাচনে এ তিনটি আসন থেকে আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। এবারও ওই তিনটি আসনে লড়ছেন আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থীরা।
গোপালগঞ্জ-১ আসন; মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের বর্তমান সাংসদ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্ণেল (অবঃ) ফারুক খান। এরআগে তিনি এ আসন থেকে পর পর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনের বিএনপি’র সাংসদ শরফুজ্জামান জাহাঙ্গীর। গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এফই শরফুজ্জামান জাহাঙ্গির চুড়ান্ত মনোনয়ন নিয়ে ঢাকাস্থ কেন্দ্রিয় কার্যালয় থেকে বেরোনোর সময় গত ৮ ডিসেম্বর তারিখে বঞ্চিত সেলিমুজ্জামান সেলিমের অনুসারীদের রোষানলে পড়ে বেধড়ক মারপিটের শিকার হন। সে সময় তার ছেলেকেও মারপিট করে হামলাকারীরা। ঐ ঘটনার পর শরফুজ্জামান জাহাঙ্গির ও তার ছেলেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তার ছেলেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়। শরফুজ্জামান জাহাঙ্গির এবং তার ছেলে এখনও সুস্থ হন নাই বলে জানা গেছে।
গোপালগঞ্জ ২ আসন; গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ১১হাজার। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এ আসন থেকে পর পর ৭বার সংসদ সদস্য নির্বাচিত হন। জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বিএনপি থেকে মনোনয়ন পান। এলাকার মানুষ ও স্থানীয় নেতা কর্মীদের সাথে কোন যোগাযোগ না রাখা এবং আপদ বিপদে তাদের পাশে না থাকায় সিরাজুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। ফলে দলের অভ্যন্তরে অনেকটা কোনঠাসা হয়ে পড়েন। তিনি বর্তমানে গোপালগঞ্জে তার বাড়ীতে অবস্থান করলেও মাঠে নেই তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চেয়ে মাঝে মধ্যে তিনি প্রার্থীতা জানান দিচ্ছেন। এছাড়া দলের নেতা-কর্মীদের মধ্যেও নেই কোন আগ্রহ। এরআগে ৮ম ও ৯ম সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পান কিন্তু ওই সব নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়।
গোপালগঞ্জ ৩ আসন; টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনের ভোটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৮৬০ জন। আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ আসন এটি। তিনি এ আসনটি থেকে পরপর ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বেচ্ছাসেবক দল ঢাকা দক্ষিণের সভাপতি এস এম জিলানী এ আসন থেকে বিএনপির মনোনয়ন পান। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন। এরআগেও তিনি এ আসনে নির্বাচনে অংশ নেন কিন্তু তখন তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। গোপালগঞ্জের তিনটি আসন ভিআইপি আসন হলেও দেশের অন্যান্য জায়গার মতো কোন সহিংসতার ঘটনা নেই। এলাকায় রয়েছে সুন্দর নির্বাচনী পরিবেশ।
রাজনীতি বিভাগের আরো খবর
রাজনীতি বিভাগের আরো খবর
-
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ -
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০১ -
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৩ -
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০২ -
দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে বিএফআইইউ
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২৩ -
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৮ -
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬ -
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরার দাবি ভুয়া
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:১০ -
আওয়ামী দোসরদের কাজ গুজব ছড়ানো: প্রেস সচিব
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০ -
রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত?
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫ -
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৯ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য: যা বললেন আইন উপদেষ্টা
২১ অক্টোবর, ২০২৪ ১৬:০৬ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
গ্রেফতার হয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২১ -
স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম
২৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


