ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
আ.লীগকে ৭৬ আসনের তালিকা জাপার
আওয়ামী লীগের কাছে মহাজোটগতভাবে সর্বশেষ ৭৬ আসন চেয়েছে জাতীয় পার্টি (জাপা)। এর আগে ১০৫ জনের তালিকা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিল জাপা। আজকালের মধ্যে আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত হবে। দরকষাকষিতে ৫০টি আসন জাতীয় পার্টি পাবে বলে আশাবাদী।
জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের সম্প্রতি বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, আওয়ামী লীগের কাছে ১০০ আসনের তালিকা দিয়েছেন তারা। এ তালিকা ধরে দরকষাকষি হবে। তবে হুসেইন মুহম্মদ এরশাদের কাছে তিনি শুনেছেন জোটের শরিকদের আওয়ামী লীগ ৭০টি আসন দিতে চায়। এর মধ্যে জাপা কয়টি আসন পাবে তা দুই দলের নীতিনির্ধারকদের আলোচনায় চূড়ান্ত হবে।
জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয় জাপাকে নিরাশ করবেন না। তার বিবেচনা অনুযায়ী সম্মানজনক আসন দেবেন— আমরা আশাবাদী।
জানা যায়, নির্বাচনের সময় এগিয়ে আসায় দ্রুত আসন সমঝোতা চায় জাতীয় পার্টি। আসন সমঝোতাসহ নির্বাচনী নানান বিষয়ে আলোচনার জন্য এরশাদের নেতৃত্বে ছোট প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চান এইচ এম এরশাদ। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় গণভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে সে চিঠি পৌঁছে দেন। আজকালের মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
জানতে চাইলে সুনীল শুভ রায় জানান, জাতীয় পার্টি মহাজোটের শরিক দল হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে আসন সমঝোতাসহ নানান বিষয়ে আলোচনার জন্য এইচ এম এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন। ওই চিঠি গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পৌঁছে দিয়েছি।
জানা যায়, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত ফয়সালা দ্রুত চান জাপা নীতিনির্ধারকরা। মোট কত আসন জাপাকে ছেড়ে দেওয়া হবে এবং কী কৌশলে হবে, তা ঠিক করতে দুই দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনায় বসতে চান। ৫ জানুয়ারির ১০ম সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২১টিসহ ৩৪টি আসনে জেতা জাপার বর্তমান এমপিদের সবার মনোনয়ন নিশ্চিত নয়। বৃহত্তর রংপুরের ২১টি আসনের সাতটি এখন জাপার দখলে। এ ছাড়াও গাইবান্ধা-২, গাইবান্ধা-৩, গাইবান্ধা-৫, লালমনিরহাট-৩, রংপুর-২, রংপুর-৪ এবং রংপুর-৫ আসনে জোটের মনোনয়ন পেলে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন দলটির একজন প্রেসিডিয়াম সদস্য ও এমপি। তিনি জানান, এককভাবে ভোট করলে এগুলোতে ভালো করা কঠিন।
ঢাকার এই নেতা বলেন, এবার আর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার সুযোগ নেই। ভোট করে জিততে হবে। গত নির্বাচনে জাপা জামালপুর-৪, ময়মনসিং-৫, ময়মনসিংহ-৭, ময়মনসিংহ-৮, কুমিল্লা-২, কুমিল্লা-৮, লক্ষ্মীপুর-২, কক্সবাজার-১, বগুড়া-২, বগুড়া-৩, বগুড়া-৬, বগুড়া-৭, ঢাকা-৪, ঢাকা-৬, চট্টগ্রাম-৯, পটুয়াখালী-১ আসনে জয়ী হয়। ১৯৯১ ও ১৯৯৬ সালে এককভাবে নির্বাচন করে ৩৫ ও ৩২টি আসন পায় এরশাদের জাপা। ২০০১ সালে পায় ১৪টি আসন। ২০০৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করে জয়ী হয় ২৯টি আসনে। সেবার জাপা ৪৯ আসনে ভোটে লড়ে। এর মধ্যে ৩১টিতে আওয়ামী লীগের সমর্থন পায়। বাকি ১৮টিতে ছিল নৌকার প্রার্থী।
রাজনীতি বিভাগের আরো খবর
রাজনীতি বিভাগের আরো খবর
-
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ -
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০১ -
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৩ -
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০২ -
দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে বিএফআইইউ
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২৩ -
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৮ -
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬ -
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরার দাবি ভুয়া
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:১০ -
আওয়ামী দোসরদের কাজ গুজব ছড়ানো: প্রেস সচিব
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০ -
রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত?
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫ -
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৯ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য: যা বললেন আইন উপদেষ্টা
২১ অক্টোবর, ২০২৪ ১৬:০৬ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
গ্রেফতার হয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২১ -
স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম
২৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


