English Version
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮ ১৫:৩৭
সূত্র:

দুপুরে শ্রীংলা-বি চৌধুরী সাক্ষাৎ

দুপুরে শ্রীংলা-বি চৌধুরী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলার নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবে।

সোমবার বেলা একটার দিকে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবন মায়া-বিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সাক্ষাতে বি. চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের যুগ্ম মহাসচিব, দলের মুখপাত্র মাহী বি. চৌধুরী থাকবেন। হর্ষ বর্ধন শ্রীংলার সঙ্গে থাকবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধিদল।

সাক্ষাৎ শেষে বিকল্পধারার পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে।