ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
আলোচনায় এরশাদের পরিবারের কতজন অংশ নিচ্ছেন নির্বাচনে
আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের পরিবার থেকে কতজন অংশগ্রহণ করবেন এ নিয়ে দলের নেতা-কর্মী ও ভোটারদের মাঝে আলোচনা এবং সমীকরণ শুরু হয়েছে। এরশাদের স্ত্রী রওশন এরশাদ, ছোট ভাই জি এম কাদের ছাড়াও আরও পাঁচজনের নাম উঠে এসেছে নির্বাচনী আলোচনায়। যারা আলোচনায় রয়েছে তাদের মধ্যে রয়েছেন— এরশাদপুত্র সাদ এরশাদ, ভাতিজা আসিফ শাহরিয়ার, মামাত ভাইয়ের ছেলে দলের প্রেসেডিয়াম সদস্য ও এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আক্তার, বোন মেরিনা রহমান এবং তার ছেলে আদেলুর রহমান আদেল।
বিগত সময়ে রংপুর-১ গঙ্গাচড়া আসনের এমপি ছিলেন এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার। এ আসনে বর্তমান এমপি জাপার প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ মসিউর রহমান রাঙ্গা। রাঙ্গা এ আসন থেকে নির্বাচন করবেন বিষয়টি প্রায় নিশ্চিত হলেও আসিফ দাবি করছেন তিনি এবার ওই আসন থেকে নির্বাচন করবেন। যদি আসিফ গঙ্গাচড়া থেকে নির্বাচন করেন তা হলে মসিউর রহমান রাঙ্গাকে লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনে দেওয়া হতে পারে বলে অনেকে মনে করছেন। তবে কালিগঞ্জ-আদিতমারী আসনের এমপি আওয়ামী লীগের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান। এক্ষেত্রে জাতীয় পার্টিকে শক্ত মোকাবিলায় পড়তে হবে। এরশাদের আরেক আত্মীয় মেজর (অব.) খালেদ আক্তার নির্বাচন করবেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে। তিনি মনোনয়নও তুলেছেন। ওই আসনে বর্তমানে আওয়ামী লীগের এমপি রয়েছেন মোতাহার হোসেন। এরশাদের ভাগ্নে আদেলুর রহমান আদেল নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন বলে দলীয় সূত্র দাবি করেছে। ওই আসনে বর্তমান এমপি জাপার শওকত চৌধুরী। অন্যদিকে দলীয় নেতা-কর্মীদের মাঝে বেশ গুঞ্জন চলছে, দলের চেয়ারম্যান এরশাদের ছেলে সাদকে কুড়িগ্রাম সদর আসনে মনোনয়ন দেওয়া হতে পারে। এরশাদের ভাই জি এম কাদের লালমনিরহাট-৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন তা অনেকটা নিশ্চিত। তিনি এর আগেও ওই আসনের এমপি এবং সরকারের মন্ত্রী ছিলেন। এ ছাড়া বেশ কয়েকবারের সংরক্ষিত মহিলা আসনের এমপি এরশাদের বোন মেরিনা রহমান প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। অপরদিকে রওশন এরশাদ এবার নির্বাচন করবেন তার বাবার বাড়ি ময়মনসিংহ-৪ আসন থেকে। ২০১৪ সালেও তিনি এ আসন থেকে এমপি নির্বাচিত হন। এ ছাড়া দলের চেয়ারম্যান এরশাদ নিজে রংপুর-৩ (সদর) ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। দলের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় জানালেন, পরিবার থেকে কাকে কাকে মনোনয়ন দেওয়া হবে এটা দলের চেয়ারম্যানের বিষয়। তবে মেজর (অব.) খালেদ আক্তার দলের চেয়ারম্যানের পুত্র সাদ এরশাদের নির্বাচনের অংশগ্রহণ করা প্রসঙ্গে বলেন, আমরা শুনেছি সাদ এবার নির্বাচন করবেন। কিন্তু এরশাদ স্যার রাজি হচ্ছেন না। তিনি আরও বলেন, আমি লালমনিরহাট-১ আসন থেকে নির্বাচন করব। এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার বলেন, আমি ইতিপূর্বে রংপুর-১ আসনের এমপি ছিলাম। আমার নির্বাচনের প্রস্তুতি রয়েছে। দল আমাকে মনোনয়ন দিলে আমি বিজয়ী হব। তিনি এরশাদের পুত্র সাদের নির্বাচনে অংশগ্রহণ করা প্রসঙ্গে বলেন, সাদ ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত। তিনি নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারেন। তবে সবকিছু নির্ভর করছে দলের চেয়ারম্যানের ওপর। আদেলুর রহমান আদেলের চাচাত ভাই রায়হানুল আহসান বলেন, ভাই নীলফামারী-৪ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। মনোনয়ন ফরমও তুলেছি। আমরা প্রচারণাও শুরু করে দিয়েছি।
রাজনীতি বিভাগের আরো খবর
রাজনীতি বিভাগের আরো খবর
-
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ -
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০১ -
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৩ -
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০২ -
দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে বিএফআইইউ
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২৩ -
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৮ -
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬ -
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরার দাবি ভুয়া
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:১০ -
আওয়ামী দোসরদের কাজ গুজব ছড়ানো: প্রেস সচিব
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০ -
রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত?
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫ -
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৯ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য: যা বললেন আইন উপদেষ্টা
২১ অক্টোবর, ২০২৪ ১৬:০৬ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
গ্রেফতার হয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২১ -
স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম
২৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


