ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
৬৫টির বেশি আসন ছাড়ার সম্ভাবনা নেই আওয়ামী লীগের
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট শরিকদের জন্য ৬৫টির বেশি আসন ছাড়ার সম্ভাবনা নেই ক্ষমতাসীন আওয়ামী লীগের। তবে এখনই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় না দলটি।
আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনে জোটবদ্ধভাবেই অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বিগত দুটি নির্বাচনের মতই আগামী নির্বাচনেও শরিকদের সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেবে। তবে এই আসন সমঝোতা বা ভাগাভাগিতে কোন দলকে কতটি আসন ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শেষ মুহূর্তে।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, জোট শরিকদের আসন ছেড়ে দেওয়া বা সমঝোতার বিষয়টি নির্বাচনের আগের রাজনৈতিক পরিস্থিতি বা গতিবিধিসহ অনেক কিছুর ওপর নির্ভর করবে। এর মধ্যে বিএনপির নির্বাচনে অংশ নেবে কি নেবে না, বিএনপির জোটের পরিধি কেমন হবে এ বিষয়গুলোগুলোকে গুরুত্ব দেওয়া হবে। এ কারণেই শরিক দলগুলো এখনই আসন ভাগাভাগির বিষয়ে আলোচনার করতে চাইলেও নির্বাচনের তফসিল ঘোষণার আগে এ নিয়ে কোনো আলোচনায় যেতে চায় না আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে আসবে কি না সেটা চূড়ান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় দলটি।
এদিকে বিএনপি নির্বাচনে অংশ নিলে দলটি কী ধরনের প্রার্থী দেবে বা কোন আসনে কাকে প্রার্থী করবে সে বিষয়টিও পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে আওয়ামী লীগ। বিএনপির প্রার্থীর সাথে আওয়ামী লীগের জোটের শরিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় কতটুকু এগিয়ে থাকবে বা কতটুকু সুবিধাজনক অবস্থানে থাকবে, না সেখানে আওয়ামী লীগের প্রার্থী দিলেই বেশি সুবিধা হবে এ বিষয়গুলো আওয়ামী লীগ গুরুত্বের সাথে বিবেচনা করবে।
আওয়ামী লীগের একাধিক নেতা জানান, বিষয়টি এখনই চূড়ান্ত করা হলে বিএনপির গতিবিধি বা অবস্থান অনুযায়ী নির্বাচনী তৎপরতা বা কৌশল নির্ধারণ করা সম্ভব হবে না। পাশাপাশি দলের নেতাকর্মীরা যে উদ্যোমে নির্বাচনী কার্যক্রম ও প্রস্তুতি শুরু করেছে মনোনয়ন বা ছাড়ের বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে সেই কার্যক্রম ঝিমিয়ে পড়বে।
এদিকে বিএনপির গতিবিধি ও অবস্থা মূলত নির্বাচনের তফসিল ঘোষণার পর স্পষ্ট হবে বলে আওয়ামী লীগ নেতারা মনে করেন। আর এ কারণেই শরিক দলের সাথে আসন সমঝোতা বা ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত না করে নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে চায়।
তবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে ধারণা করা যায়, শরিকদের আসন ছাড় ৬০ থেকে ৬৫টির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় দলটি। এ ক্ষেত্রে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪৫টি এবং ১৪ দলের শরিকদের ১৫ থেকে ২০টি আসন ছাড় দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে দলের নীতিনির্ধারকরা এখনই স্পষ্ট কিছু বলতে চাচ্ছেন না।
এ সব বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং দলের সংসদীয় বোর্ডের সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, জাতীয় পার্টি চাচ্ছে ৭০টি আসন, ওয়ার্কার্স পার্টি চায় ১০টি, জাসদ চায় ২০টি। এই তিন দলের যদি ১০০টি দিতে হয় তাহলে জোটের আরও তো দল আছে তাদেরও তো দিতে হবে। আসলে আওয়ামী লীগের অনেক প্রার্থী সেটাও দেখতে হবে। আবার শুধু ছাড় দিলেই হবে না দেখতে হবে সেই প্রার্থী জিতে আসতে পারবে কি না। শরিকদের ৫০ থেকে ৬০টি আসন ছাড়াও আওয়ামী লীগের জন্য কঠিন। তবে কী হবে সেটা নির্বাচনের তফসিল ঘোষণার আগে বলা যাচ্ছে না।
রাজনীতি বিভাগের আরো খবর
রাজনীতি বিভাগের আরো খবর
-
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ -
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০১ -
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৩ -
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০২ -
দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে বিএফআইইউ
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২৩ -
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৮ -
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬ -
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরার দাবি ভুয়া
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:১০ -
আওয়ামী দোসরদের কাজ গুজব ছড়ানো: প্রেস সচিব
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০ -
রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত?
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫ -
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৯ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য: যা বললেন আইন উপদেষ্টা
২১ অক্টোবর, ২০২৪ ১৬:০৬ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
গ্রেফতার হয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২১ -
স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম
২৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


