ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ১৯৮১ সালের এই দিনে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রামের সার্কিট হাউজে তিনি নিহত হন। সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিএনপি।
বিএনপি ছাড়াও সব অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারা এসব কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক ও অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল, রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে দরিদ্রদের মধ্যে কাঙালি ভোজ ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলের কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
এ ছাড়া মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী ও কাপড় বিতরণ করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
২৫ মে থেকে শুরু হওয়া কর্মসূচিগুলো চলবে আগামী ৫ জুন পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর প্রাঙ্গণে মিলাদ মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা করবে বিএনপিসহ অঙ্গ সংগঠনগুলো।
আজ নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নেতাকর্মীরা কালো ব্যাজ বুকে ধারন করবেন। মহানগরের প্রতিটি থানায় দুস্থ ব্যক্তিদের মধ্যে কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ করা হবে। ছাত্রদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ওপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বিভাগীয় শহরগুলোয় জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বইমেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজারে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করবে।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তাঁর শৈশবের কিছুদিন কাটে বগুড়া ও কলকাতায়। ভারত বিভাগের পর রসায়নবিদ বাবার বদলির সুবাদে তিনি করাচি চলে যান। করাচির একাডেমি স্কুল থেকে ১৯৫২ সালে মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। ১৯৫৩ সালে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন কাকুল মিলিটারি একাডেমিতে। ১৯৫৫ সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদ লাভ করেন।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে লাহোর সীমান্তের খেমকারান সেক্টরে ক্যাপ্টেন জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভারতের আক্রমণ ঠেকিয়ে দেওয়ায় বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক উপাধি দেওয়া হয়।
জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধ শুরু করে। যুদ্ধকালে প্রথমে তিনি সেক্টর কমান্ডার ও পরে তাঁর নামের প্রথম অক্ষর দিয়ে গঠিত জেড ফোর্সের নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ তাঁকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে স্বাধীন বাংলাদেশের সরকার।
জিয়াউর রহমান ১৯৭৫ সালের ২৫ আগস্ট চিফ অব আর্মি স্টাফ পদে নিয়োগ পান। তৎকালীন প্রেসিডেন্ট বিচারপতি সায়েম পদত্যাগ করলে ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। এরপর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর গঠন করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি-বিএনপি।
রাজনীতি বিভাগের আরো খবর
রাজনীতি বিভাগের আরো খবর
-
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ -
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০১ -
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৩ -
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০২ -
দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে বিএফআইইউ
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২৩ -
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৮ -
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬ -
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরার দাবি ভুয়া
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:১০ -
আওয়ামী দোসরদের কাজ গুজব ছড়ানো: প্রেস সচিব
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০ -
রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত?
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫ -
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৯ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য: যা বললেন আইন উপদেষ্টা
২১ অক্টোবর, ২০২৪ ১৬:০৬ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
গ্রেফতার হয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২১ -
স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম
২৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


