English Version
আপডেট : ২১ মে, ২০১৮ ১২:৪০

আ’লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ

অনলাইন ডেস্ক
আ’লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ

আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে আজ।

রোববার (২০ মে) দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি হবে।

বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।