English Version
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮ ১১:১০

মুক্তিযুদ্ধকে নির্বাচনী ইশতেহার করলে ঠাঁই হবে আস্তাকুঁড়ে

অনলাইন ডেস্ক
মুক্তিযুদ্ধকে নির্বাচনী ইশতেহার করলে ঠাঁই হবে আস্তাকুঁড়ে

যারা মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় স্বীকার করে না ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা ৭ মার্চ, ১৭ এপ্রিলের মতো মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় স্বীকার করে না এবং মুক্তিযুদ্ধকে নির্বাচনী ইশতেহার হিসেবে ব্যবহার করে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আব্দুল মতিন খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।