English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৮ ১১:১৯

বাসায় ফিরলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
বাসায় ফিরলেন মির্জা ফখরুল

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিন, দুপুরে হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ডা. সাগুফা আনোয়ার 'বাংলাদেশ প্রতিদিন' বলেন, সোমবার সকাল ১০টার দিকে শ্বাসকষ্ট ও বুকে ব্যধা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন মির্জা ফখরুল। এ সময় তিনি অ্যাকুইট করোনারি সিনড্রোমে আক্রান্ত ছিলেন। 

পরদিন মঙ্গলবার সকালে মির্জা ফখরুলের এনজিওগ্রাম করেন চিকিৎসকরা। ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে ছিলেন বিএনপি মহাসচিব।

এদিকে, মঙ্গলবার রাতে দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে যান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং ডাকসুর সাবেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর।