English Version
আপডেট : ২ অক্টোবর, ২০১৭ ১৬:০৫

আওয়ামী লীগের যৌথসভা আগামীকাল

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের যৌথসভা আগামীকাল

আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথসভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরের দলীয় সংসদ সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

যৌথসভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।