English Version
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০৩:২৯

আগামী ৩ অক্টোবর দেশে ফিরছেন বেগম জিয়া

অনলাইন ডেস্ক
আগামী ৩ অক্টোবর দেশে ফিরছেন বেগম জিয়া

আগামী ৩ অক্টোবর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। চোখ ও হাঁটুর চিকিৎসার জন্য তিনি গত ১৫ জুলাই থেকে লন্ডনে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বাসভবনে অবস্থান করছেন তিনি। চিকিৎসার পাশাপাশি তারেক রহমানের সাথে রাজনৈতিক বিষয়ে পরামর্শ ও পরিকল্পনা করেছেন বিএনপির চেয়ারপার্সন।

লন্ডন বিএনপি সূত্র জানায়, লন্ডনে বেগম জিয়া চিকিৎসা আর পরিবারকে সময় দেয়ার মধ্য দিয়েই তিনি দিনপাত করছেন। আর এই সময়ে মধ্যে কঠোর গোপনীয়তায় মা-ছেলের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। আগামী একাদশ নির্বাচনে দলের কৌশল, মনোনয়ন প্রার্থীদের বিষয়ে প্রাথমিক আলোচনা, সংগঠনকে ঢেলে সাজানোর কর্মকৌশলসহ আন্তর্জাতিক মহলে নিজেদের সম্পর্ক বৃদ্ধি করার নীতিগত পরামর্শ ও সিদ্ধান্ত নেয়া হয়েছে। খালেদা জিয়া বাংলাদেশে আসলে সেগুলো দৃশ্যমান হবে।

এদিকে লন্ডন বিএনপি সূত্র নিশ্চিত করেছে, আগামী ৩ অক্টোবর লন্ডন স্থানীয় সময় বিকাল ৩টায় বিমানযোগে দেশে ফেরার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছেন খালেদা জিয়া। এর আগে তিনি তার হাঁটুর চিকিৎসার জন্য আরো এক দফা চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যাবেন।