‘বিএনপির আন্দোলন এখন বেগম জিয়ার ভ্যানেটি ব্যাগে’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন এখন বেগম জিয়ার ভ্যানেটি ব্যাগে। বেগম জিয়া ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়েছিল। কিন্তু রোজার পর ঈদ গেল, এরপর কোরবানী ঈদও চলে গেল, আন্দোলন আর হলো না। বিএনপির মরা গঙ্গে জোয়ার আর আসলো না। বিএনপির আন্দোলনের কথা শুনে মানুষ বলে এ বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর। রোজার ঈদ না কোরবানীর ঈদ, আন্দোলন হবে কোন ঈদের পরে। সেটাই এখন মানুষের প্রশ্ন। সহায়ক সরকার সংবিধানে আছে। নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনার সরকার। আগামী নির্বাচনে শেখ হাসিনাই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।
তিনি রোববার সকালে বসুরহাট এইচএসসি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৯৯০ থেকে ২০১৭ সালে প্রাক্তন ছাত্রদের আয়োজনে ঈদ পূনর্মিলনী ও শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ, সহকারি পুলিশ সুপার নব জ্যোতি খিশা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম, অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ ফজলে রাব্বী, মোঃ রবিউল হক, বসুরহাট এইচএসসি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, প্রাক্তন শিক্ষক মিলন মজুমদার, ফজলুল কাদের মিন্টু, পুনেন্দ্র শেখর পাল, ফজলুল হক, শাহ আলম বিএসসি, সাদেক বিএসসি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কান্দর মির্জা শামীম, কাউন্সিলর আবুল খায়ের, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, সাধরণ সম্পাদক হামিদুর রশিদ বিপ্লব প্রমূখ।
তিনি আরো বলেন, দেশ চালাবে শিক্ষিত লোকেরা, মন্ত্রী হবে সৎ লোকেরা, মন্ত্রী হবে এমপি হবে মেধাবী লোকেরা। এমপি হবে মন্ত্রী হবে তাতে দেশ ভালো চলবে। খারাপ লোকেরা ভালো রোকদেরকে চালাতে পারে না। খারাপ লোকদের হাতে দেশ নিরাপদ নয়। দেশকে নিরাপদ রাখতে হলে ভালো শিক্ষিক এমপি-মন্ত্রী বানাতে হবে। আজ পুরুষের পাশাপাশি শেখ হাসিনার মত নারীদেরকেও এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও সাহস সারা দুনিয়ায় প্রসংশিত। নষ্ট রাজনীতি জন্ম দেয় নষ্ট লোকেরা। নষ্ট লোকদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
তিনি শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলেন, মাদককের কারণে আজকে আমাদের দেশের তরুনেরা নষ্ট হয়ে যাচ্ছে। মাদক কবলে পড়ে আমাদের দেশের যুব সমাজেরা ধ্বংস হয়ে যাচ্ছে, তাই তোমাদের কাছে আমার অনুরোধ মাদককে না বলুন, হাত তোলে শপথ বলেন, ইয়াবা কে না বলুন, দুণীতিতকে না বলুন। এ ত সুন্দর জীবকে নষ্ট করো না।


