English Version
আপডেট : ২ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৫৯

বাংলাদেশকে শান্তিময় গণতন্ত্র রাষ্ট্রে পরিণত করার আহ্বান ফখরুলের

অনলাইন ডেস্ক
বাংলাদেশকে শান্তিময় গণতন্ত্র রাষ্ট্রে পরিণত করার আহ্বান ফখরুলের

হিংসা বিদ্বেষ ভুলে ত্যাগের মহিমাকে সামনে রেখে সকলের মধ্যে পরস্পর ভাতৃত্ব-সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলে বাংলাদেশকে শান্তিময় গণতন্ত্র রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বড় মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে মির্জা ফখরুল এ আহ্বান জানান।

সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পৌরমেয়র মির্জা ফয়সল আমীনসহ ২০ সহস্রাধিক মানুষ নামাজে অংশ নেয়। ঈমামতি করেন ঠাকুরগাঁও বড় মসজিদের ঈমাম মাওলানা খলিলুর রহমান।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও সারা বিশ্বের মুসলমানসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।