English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৭ ১৪:৩৩

সৌদি বাদশার আমন্ত্রণে হজে গেলেন এরশাদ

অনলাইন ডেস্ক
সৌদি বাদশার আমন্ত্রণে হজে গেলেন এরশাদ

সৌদিআরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে হজ পালন করতে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার ভোরে সৌদি এয়ারলাইন্সে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতার এবং রত্না আমিন হাওলাদার এমপি।

হজ পালনকালে তারা আমন্ত্রিত অতিথি হিসেবে বাদশার রাজপ্রাসাদে অবস্থান করবেন বলে এরশাদের সফরসঙ্গী এবং দলের প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতার জানান। হজ পালন শেষে আগামী ৮ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

পিডিএসও/হেলাল