English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৭ ১৪:০৩

রায় মেনে নিন, পদত্যাগ করুন

অনলাইন ডেস্ক
রায় মেনে নিন, পদত্যাগ করুন

ষোড়শ সংশোধনী বাতিলের রায় মেনে নিয়ে সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনা সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

সর্বোচ্চ আদালতকে নতজানু করে রাখতে সরকার পোড়ামাটির নীতি গ্রহণ করেছে উল্লেখ করে রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় মেনে নিয়ে সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করুন।

প্রধান বিচাপরতি সুরেন্দ্র কুমার সিনহা এখন আওয়ামী লীগের কাঠগড়ায় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার যাদের বিরোধী পক্ষ মনে করে, তাদের বিরুদ্ধে দুদক ও এনবিআর-এর মতো প্রতিষ্ঠান ব্যবহার করে মামলা করে। প্রধান বিচারপতির বিরুদ্ধে আয়-ব্যয়ের হিসাব তদন্ত শুরু- এর স্পষ্ট প্রমাণ।

এছাড়া বন্যাদুর্গত এলাকায় সঠিকভাবে ত্রাণ বিতরণ হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ তা ভাগবাটোয়ারা করে বিক্রি করছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে সঠিকভাবে ত্রাণ সহায়তা পৌঁছে না।