English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৭ ১৬:০৯

আদালত পরিবর্তনে বেগম খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তি

অনলাইন ডেস্ক
আদালত পরিবর্তনে বেগম খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

রবিবার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ পর্যবেক্ষণসহ আবেদনটি নিষ্পত্তির আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেন, আদালত পরিবর্তনের আবেদন নিষ্পতি করে দেয়ায় বিচারিক আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকাজ চলত বাধা রইলো না।

বেগম খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেছেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা।

গত ১০ আগস্ট বেগম খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষ হয়। এর আগে গত ৭, ৮ ও ৯ আগস্ট খালেদার আবেদনের ওপর শুনানি হয়।