English Version
আপডেট : ১৯ আগস্ট, ২০১৭ ১৫:২০

বন্যাসহ যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে সরকার প্রস্তুত। সরকার আপনাদের পাশে আছে।

অনলাইন ডেস্ক
বন্যাসহ যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে সরকার প্রস্তুত। সরকার আপনাদের পাশে আছে।

বন্যাসহ যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে সরকার প্রস্তুত। সরকার আপনাদের পাশে আছে। আপনারাও এ সরকারের পাশে থাকবেন। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। যারা ফটো সেশন নিয়ে ব্যস্ত তাদের সাথে নয়, আপনারা আমাদের সাথে থাকুন।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়ার চর আশ্রয়ণ প্রকল্প হাটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ দিতে এসে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমূর রহমান দূর্জয় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মনোনয়নের জন্য যারা বড় বড় কথা বলেন, তার এখন কোথায় গেছেন। তারা এখন ফটোসেশন করে ফ্যাসবুকে ছবি দেয়া নিয়ে ব্যস্ত। আমরা সবাই যেন দুর্গত মানুষের পাশে থাকতে পারি।

দূর্জয় বলেন, বন্যা প্রাকৃতিক দুর্যোগ, এতে ভয় পাবেন না। সরকারি-বেসরকারি সব ধরণের প্রস্তুতিই সরকারের আছে।

নদী ভাঙ্গন একটি বড় সমস্যা। জাফরগঞ্জ থেকে বেড়ীবাঁধের কাজ শুরু হয়েছে। এটা হলে নদী ভাঙ্গন অনেকটা রোধ হবে। চরাঞ্চলবাসীর নিরাপত্তার জন্য নৌ-ফাড়ির আদলে একটি অভিযোগ কেন্দ্র খোলা হবে বলে তিনি জানান।

ত্রাণসামগ্রী বিতরণে দলীয়করণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ত্রাণের ব্যাপারে দলীয়করণের কোনো প্রশ্নই ওঠে না। বণ্যাকবলিত এলাকার সকলকে একইভাবে মূল্যায়ন করে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

এসময় তেওতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক সুভাষ সরকার, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা ছাত্রলীগের সাধরণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ওতেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের।

এমপি এএম নাঈমূর রহমান দূর্জয় অনুরূপভাবে শিবালয় ও আরুয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন। উপজেলার তিনটি ইউনিয়নে মোট ২৭ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। এর মধ্যে তেওতা ইউনিয়নে ১০ কেজি করে চাল ২ হাজার ১০০ লোককে মোট ২২ মেট্রিক টন চাল ও ১০ হাজার পিচ পানি বিশুদ্ধকরণ টেবলেট দেয়া হয়। আরুয়া ইউনিয়নে ১৫ কেজি করে ২০০ পরিবারকে ৩ মেট্রিকটন, শিবালয়ে ১৫ কেজি করে ১৩৩ পরিবারকে ২ মেট্রিক টন করে চাল বিতরণ করা হয়।

শাহজাহান বিশ্বাস (মানিকগঞ্জ), সম্পাদনা: জাই