English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৭ ১৩:৪৪

‘সরকার পরিবর্তন হলেও বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর হবে’

অনলাইন ডেস্ক
‘সরকার পরিবর্তন হলেও বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সরকারের পরিবর্তন হলেও এই দেশে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যকর হবে। ইতিমধ্যে বঙ্গবন্ধুর খুনিরা কে কোথায় অবস্থান করছে প্রায় সবার অবস্থান সনাক্ত করা হয়েছে।’

বুধবার বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। অতি দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে ঘোষিত রায় কার্যকর করা হবে।’ সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।