English Version
আপডেট : ২ জুলাই, ২০১৭ ১৮:২৮

নাশকতার ৪ মামলায় জয়নুল আবদিন ফারুক কারাগারে

অনলাইন ডেস্ক
নাশকতার ৪ মামলায় জয়নুল আবদিন ফারুক কারাগারে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রবিবার (২ জুলাই) ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এ আদেশ দেন।

জয়নুল আবদিন ফারুকের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পল্টন থানার নাশকতার ছয় মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জয়নুল আবদিন ফারুক। শুনানি শেষে বিচারক চার মামলায় জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিচারক বাকি দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন।