English Version
আপডেট : ২ মার্চ, ২০১৭ ১১:১০

আজ সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

অনলাইন ডেস্ক
আজ সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে দলটির ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এ কর্মসূচি পালন করা হবে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন। সংস্থাটি জানায়, আবাসিকে ১ মার্চ থেকে এক বার্নার চুলার মূল্য হবে ৭৫০ টাকা এবং জুন থেকে সেটি হবে ৯০০ টাকা। এছাড়া ১ মার্চ থেকে দুই বার্নারের চুলার মূল্য হবে ৮০০ টাকা এবং ১ জুন থেকে সেটি ৯৫০ টাকা হবে।