English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:০৭

অভিনয়ে ফিরলেন কারিনা কাপুর

অনলাইন ডেস্ক
অভিনয়ে ফিরলেন কারিনা কাপুর

সন্তান হওয়ার পর বছর খানেক ক্যামেরা ফ্রেমের বাইরে ছিলেন বলিউড তারকা কারিনা কাপুর। যে কারণে এ বছর তার কোনো ছবিও নেই মুক্তির তালিকায়। তবে কারিনা ভক্তদের জন্যে রয়েছে সুখবর! মা হওয়ার পর প্রথমবার ক্যামেরার সামনে ফিরেছেন এই নবাব পত্নী।

সম্প্রতি মেহবুব স্টুডিওতে বেবো তার আপকামিং সিনেমার কাজ শুরু করেছেন। ফিগার সচেতন এ নায়িকা নিজের অতিরিক্ত মেদ কমিয়ে আগের মতো আবেদনময়ী লুকে শুটিং করছেন।

নবাব পরিবারের ছোট্ট নবাব তৈমুরকে কারিনা বাড়িতে রেখে আসছেন। দাদি ও ফুফু তাকে দেখভাল করেন। তবে ছেলেকে নিয়ে খুব শিগগিরি শুটিং সেটে আসবেন কারিনা। এর আগে গর্ভাবস্থায় ‘ফেবিকল’ খ্যাত কারিনা র‌্যাম্পে হেটেছেন, বিভিন্ন ফটো শুটে কাজ করছেন।