English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৫৪

খালেদা জিয়ার সঙ্গে বার্নিকাটের সাক্ষাৎ বুধবার

অনলাইন ডেস্ক
খালেদা জিয়ার সঙ্গে বার্নিকাটের সাক্ষাৎ বুধবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ-সাক্ষাৎ করবেন মার্কিন রাষ্ট্রদূত।

 

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান। নতুন বছরে এটাই হবে খালেদা জিয়ার সঙ্গে বার্নিকাটের প্রথম সাক্ষাৎ।