English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০৫:৩৫

হঠাৎ রূপা হকের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

নিজস্ব প্রতিবেদক
হঠাৎ রূপা হকের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক
খালেদা জিয়া-রূপা হক

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ড. রূপা হকের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

সোমবার রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলামা খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের নীতি নির্ধারকদের মধ্যে কয়েকজন নেতা ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।