English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০৬:২০

গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচন: প্রথম দিন মনোনয়নপত্র কিনলেন ৩ জন

নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচন: প্রথম দিন মনোনয়নপত্র কিনলেন ৩ জন

গাইবান্ধা : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) শূন্য আসনের উপ-নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই প্রার্থীরা নির্বাচনী কাজে ব্যস্ততার সময় কাটাচ্ছেন। এ কারণে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন।   শনিবার ধানমন্ডিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে উপ-নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র গ্রহণের প্রথমদিনে আওয়ামী লীগের ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তারা হলেন- প্রয়াত এমপি লিটনের বড় বোন আফরোজা বারী, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্যাহ আল মামুন এবং আওয়ামী লীগ নেত্রী সৈয়দা খাজা।

অন্যান্য সম্ভাব্য প্রার্থীরাও ঢাকায় এখন অবস্থান করছেন। তারাও দলীয় মনোনয়নপত্র গ্রহণ করার জন্য ব্যস্ত।

এএইচএ/এএস