English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:০৪

চট্টগ্রাম ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম : চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংষর্ষে ইয়াসির (২৩) নামে একজন কর্মী নিহত হয়েছেন।

  শনিবার বিকেলে কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ইয়াসির চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

এব্যাপারে নগরীর কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত ইয়াসিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।