English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৪২

দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে রাতে খালেদার বৈঠক

নিজস্ব প্রতিবেদক
দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে রাতে খালেদার বৈঠক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাতে দলটির ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন।

শনিবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক অবস্থা, নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থার বিষয়ে আলোচনা হতে পারে বলে দলটির ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন।