English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৫২

জামায়াতের ২৮ নারী জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক
জামায়াতের ২৮ নারী জেলহাজতে

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর ২৮ নারীকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বু্ধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মোহাম্মদপুর থানার পুলিশ ২৮ নারীকে হাজির করে জেল হাজতে রাখার আবেদন করেন। মহানগর হাকিম সত্যব্রত সিকদার শুনানি শেষে এ আদেশ দেন।

গ্রেপ্তার নারীরা হলেন-শাহনাজ বেগম (৫৬), নাইমা আক্তার (৫৫), উম্মে খালেদা (৪০), জোহরা বেগম (৩৫), সৈয়দা শাহীনা আক্তার (৪০), উম্মে কুলসুম (৪২), জেসমিন খান (৪৩), খোদেজা আক্তার (৩২), সালমা হক (৪৫), সাকিয়া তাসলিম (৪৭), সেলিমা সুলতানা সুইটি (৪৮), হাফসা (৫৫), আকলিমা ফেরদৌস (৩৭), রোকসানা বেগম (৫১), আফসানা মিমি (২৫), শরীফা আক্তার (৫৩), রুবিনা আক্তার (৩৮), তাসলিমা (৫২), আসমা খাতুন (৩৫), সুফিয়া (৪১), আনোয়ারা বেগম (৪৬), ইয়াসমিন আক্তার (৪১), সাদিয়া (৪৫), ফাতেমা বেগম (৫১), উম্মে আতিয়া (৪৬), রুমা আক্তার (৩২), রাজিয়া আক্তার (৪২) ও রহিমা খাতুন (৩০)।

এর আগে, গত শুক্রবার মহানগর হাকিম দেলোয়ার হোসেন তাদেরকে দুই দিনের ও রোববার জাকির হোসেন টিপু ১ দিনের রিমান্ড দেন।

গত বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর থানার তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ওই নারীদের গ্রেপ্তার করা হয়।বাড়িটির মালিক শাহনাজ বেগম।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার হওয়া নারীরা নাশকতার মাধ্যমে সরকার উৎখাতের পরিকল্পনা করছিলেন।

পুলিশ জানায় গ্রেপ্তার হওয়া নারীরা সবাই উচ্চশিক্ষিত। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ডাক্তারসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত।