English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:১৭

‘কখনও আদর্শ বিচ্যুত হব না’

নিজস্ব প্রতিবেদক
‘কখনও আদর্শ বিচ্যুত হব না’

ঢাকা : দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘চার বছর আগে যে আদর্শ বুকে নিয়ে গ্রেফতার হয়েছিলাম আমি সেই আদর্শ থেকে কখনও বিচ্যুত হব না।’

মঙ্গলবার (৭ ফেব্রয়ারি) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান বলেন, ‘সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হলেও সেই মৌলিক অধিকার আমার কাছ থেকে রাষ্ট্র কেড়ে নেয়া হয়েছে। চলাফেরার অধিকার, চিকিৎসার অধিকার, বাক-স্বাধীনতা, পেশার অধিকার আমার কাছ থেকে কেড়ে নিয়েছে রাষ্ট্র।’