English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:২৮

খালেদা জিয়া সাথে জোট নেতাদের বৈঠক রাতে

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়া সাথে জোট নেতাদের বৈঠক রাতে
ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে রাতে বৈঠক করবেন।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত নয়টায় বেগম জিয়ার গুলশানের  রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এরআগে দলের ভাইস চেয়ারম্যানদের সাথে বৈঠক করবেন বেগম জিয়া। এছাড়া গতরাতে দলের স্থায়ী কমিটির সাথে বৈঠক করেন তিনি। নতুন নির্বাচন কমিশন গঠনের পর বিএনপি তথা ২০ দলের অবস্থান কি হবে তা নিয়েই বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।