English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৫৩

নতুন ইসি নুরুল হুদাকে নিয়ে কি বলছে আ.লীগ-বিএনপি?

অনলাইন ডেস্ক
নতুন ইসি নুরুল হুদাকে নিয়ে কি বলছে আ.লীগ-বিএনপি?

সাবেক সচিব কে এম নুরুল হুদার নেতৃত্বে নবগঠিত নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করেছে আওয়ামী লীগ। সোমবার রাতে নবগঠিত কমিশন সম্পর্কে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন কথাই বলেছেন দলটির নেতারা। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, রাষ্ট্রপতি যাদের নিয়োগ দিয়েছেন তাদের আমরা অভিনন্দন জানাই। তারা সবাই দক্ষ এবং গ্রহণযোগ্য ব্যক্তি। অতীতের মতো আগামী নির্বাচনেও তারা তাদের দক্ষতার পরিচয় দেবেন। অন্যদিকে নতুন নির্বাচন বমিশনার প্রসঙ্গে বিএনপি এখনই কোন মতামত প্রধানে নারাজ। মঙ্গলবার ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক শেষে নতুন নির্বাচন কমিশন নিয়ে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। সোমবার রাতে গুলশান কার্যালয়ে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।