English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৩৪

রাজনীতিতে এলেন শাফিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
রাজনীতিতে এলেন শাফিন আহমেদ
ববি হাজ্জাজ-শাফিন আহমেদ

ঢাকা : জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম যোগদানের মাধ্যমে রাজনীতিতে এলেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। 

জানা যায়,  এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ দলের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম, উচ্চ পরিষদের (সুপিরিয়র কাউন্সিল) সদস্য হিসেবে বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তী এই রকস্টারকে মনোনয়ন দিয়েছেন।  

ববি হাজ্জাজের এই সিদ্ধান্ত ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে বলে জানায় এনডিএম।