English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৩২

ওসমান ফারুকের যুদ্ধাপরাধ অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক
ওসমান ফারুকের যুদ্ধাপরাধ অনুসন্ধান শুরু
ড. ওসমান ফারুক

সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি নেতা ড. ওসমান ফারুকের যুদ্ধাপরাধের জড়িত কি-না তা অনুসন্ধান শুরু করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ইতোমধ্যেই নিয়োগ দেয়া হয়েছে তদন্তকারী কর্মকর্তা। বিষয়টি তদারকির জন্য রাষ্ট্রপক্ষ থেকে একজন প্রসিকিউটরকে দায়িত্ব দেয়া হয়েছে।

তদন্ত সংস্থার কর্মকর্তারা ৭১ সালে ড. ওসমান ফারুকের অবস্থানরত ময়মনসিংহ শহর এবং তার নিজস্ব এলাকা কিশোরগঞ্জে সরেজমিনে গিয়ে তদন্ত করবেন। এ মাসেই তদন্ত কর্মকর্তারা সেখানে যাবেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে ২০১৬ সালের ৪ মে, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন চারদলীয় জোট আমলের প্রভাবশালী এই মন্ত্রীর নাম (যুদ্ধাপরাধ) মানবতাবিরোধীদের তালিকায় রয়েছে বলে জানিয়েছিলেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক মিয়া।