English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:২৫

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা নিহত

খুলনা: খুলনায় দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় জনি মোল্লা (২৯) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশনের পাশে একটি ক্লাবে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জনি ফুলতলা উপজেলার ঢাকুরিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশনের পার্শ্ববর্তী একটি ক্লাবে বসে জনিসহ কয়েকজন গল্প করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জনি ফুলতলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তবে ফুলতলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পদক এস এম শহীদুল্লাহ প্রিন্স বলেন, নিহত জনি যুব লীগের কোন নেতা বা কর্মী ছিলেন না।

ফুলতলা থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, আহত আবস্থায় জনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে স্থানীয় সালাম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে ২টি ডাকাতিসহ ফুলতলা থানায় ৭/৮টি মামলা রয়েছে। জেলা পুলিশের ওসি আব্দুর রশিদ জনি হত্যাকান্ডের কথা নিশ্চিত করেছেন।