English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৪১

আ.লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আ.লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু
সিরাজগঞ্জে আ.লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুইগ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যু হয়েছে। তিনি দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ছিলেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে শিমুলের মৃত্যু হয় বলে জানান সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক হাফিজ রহমান মিলন।

বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের সমর্থকরা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়ি ঘেরাও করলে দুই পক্ষের  সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ আহত হন শিমুল।গুলিবিদ্ধ সমকাল সাংবাদিকের মৃত্যু

আশঙ্কাজনক অবস্থায় আহত শিমুলকে বগুড়ায় পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার সকালে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে অবস্থার অবনতি হওয়ায় সাখাওয়াত মেমোরিয়ালে ভর্তি করা হলে তিনি মারা যান।