English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:০৪

‘সার্চ কমিটি ব্যর্থ হলে পরোক্ষভাবে রাষ্ট্রপতি হেয় হবেন’

নিজস্ব প্রতিবেদক
‘সার্চ কমিটি ব্যর্থ হলে পরোক্ষভাবে রাষ্ট্রপতি হেয় হবেন’
বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

ঢাকা : রাষ্ট্রপতির মনোনীত সার্চ কমিটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে ব্যর্থ হলে তিনি নিজেই হেয় হবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে জতীয় প্রেসক্লাবের সামনে আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের উদ্যোগে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘রাষ্ট্রপতির উদ্যোগকে আমরা সমর্থন জানিয়েছি। আমাদের প্রত্যাশা থাকবে এই সার্চ কমিটি আগামী নির্বাচন নিরপেক্ষ করার লক্ষে সৎ, সাহসী এবং সবার কাছে গ্রহণ যোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর যদি তারা ব্যর্থ হন তাহলে পরোক্ষভাবে রাষ্ট্রপতিকে হেয় করা হবে।’

বিএনরি এই নেতা বলেন, ‘দেশের চলমান সংকটের সমাধান বিএনপি আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করতে চায়। এ ক্ষেত্রে সরকার যদি কর্ণপাত না করে তাহলে বিএনপি রাজপথের আন্দোলন নেমে দাবি আদায়ের জন্য প্রস্তুত রয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, শাহাবাগ থানা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।