English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৩৬

‘আল্লাহ জবান দিলে পদ্মাসেতুও শেখ হাসিনার নাম বলতো’

নিজস্ব প্রতিবেদক
‘আল্লাহ জবান দিলে পদ্মাসেতুও শেখ হাসিনার নাম বলতো’
রেলমন্ত্রী মজিবুল হক

ঢাকা : আল্লাহ যদি পদ্মা ব্রিজের জবান (কথা বলার ক্ষমতা বা বাকশক্তি) খুলে দিতেন, আর তাঁকে জিজ্ঞাসা করা হতো, হে ব্রিজ, তোমাকে কে তৈরি করেছে, তাহলে ব্রিজ উত্তর দিত শেখ হাসিনা। 

গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষনের উপর ধন্যবাদ প্রস্তুাব ওপর আলোচনায় অংশ নিয়ে রেলমন্ত্রী এসব কথা বলেন। 

রেলমন্ত্রী মজিবুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার একটি সোনার খনি। বঙ্গবন্ধু এ জাতির স্বাধীনতা এনে দিয়েছেন। তার কন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই পরিবার জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশের কোনো পরিবার এত ত্যাগ স্বীকার করে নাই।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজের জন্য কিছু করেন না জানিয়ে মুজিবুল হক বলেন, তিনি দিনের ১৮ ঘণ্টাই এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য চিন্তা করেন।

স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘পদ্মা ব্রিজের জবান যদি আল্লাহ দিত, আর আপনি যদি প্রশ্ন করতেন, হে ব্রিজ, তোমাকে কে তৈরি করেছে? ব্রিজ উত্তর দিত জননেত্রী শেখ হাসিনা।’ তার এই মন্তব্যের পর সংসদে উপস্থিত সাংসদরা টেবিল চাপড়ে রেলমন্ত্রীকে সমর্থন জানান।

এরপর বিএনপি আমলে রেলের প্রতি কোনো নজর দেয়া হয়নি উল্লেখ করে রেলমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানসমূহকে উল্লেখ করেন।