English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ২০:৫৮

‘সার্চ কমিটির কাছে ভালো ইসি আশা করা যায়’

নিজস্ব প্রতিবেদক
‘সার্চ কমিটির কাছে ভালো ইসি আশা করা যায়’

ঠাকুরগাঁও প্রতিনিধি: সার্চ কমিটির মাধ্যমে অতীতের চেয়ে ভালো নির্বাচন কমিশন আশা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘ইসি গঠনে সার্চ কমিটির কাছে আমরা সাতটি নাম প্রস্তাব করেছি। আশা করছি, এই সার্চ কমিটির মাধ্যমে আগের চেয়ে একটি ভালো নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে। আর এর মাধ্যমে আগামীতে নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।’

এরশাদ আবারা একভাবে নির্বাচন করা জোড়ালো ঘোষণা দিয়ে বলেন, ‘আগামীতে আওয়ামী লীগের সঙ্গে আর নয়।’ 

মতবিনিময় সভায় জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।