English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ১৩:৫৪

সার্চ কমিটিকে পছন্দের নাম দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
সার্চ কমিটিকে পছন্দের নাম দিল বিএনপি

ঢাকা : নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির কাছে পাঁচ জনের নাম জমা দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে সাড়ে ১২টার দিকে দলটির পক্ষ থেকে সিনিয়র যুগ্মমহাসচিব রহুল কবির রিজভীর নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি সচিবালয়ে গিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে পাঁচজনের নাম জমা দেন।   বিএনপি প্রতিনিধি দলের অপর সদস্য হলেন দলটির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম সাত্তার।   বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। 

শায়রুল কবির বলেন, বিএনপির পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) বরাবর নামের এই তালিকা জমা দেয়া হয়।

নামের তালিকাটি পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।