English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ০৪:২২

শেখ হাসিনাই চূড়ান্ত করবেন আ.লীগের প্রস্তাবিত নাম

নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনাই চূড়ান্ত করবেন আ.লীগের প্রস্তাবিত নাম

নির্বাচন কমিশনের সদস্যদের খুঁজতে গঠিত সার্চ কমিটিকে আওয়ামী লীগের পক্ষ থেকে মঙ্গলবার পাঁচটি নাম প্রস্তাব করা হবে। নামগুলো চূড়ান্ত করবেন দলের সভাপতি শেখ হাসিনা।

সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার সভাপতিত্বে রাত সাড়ে আটটায় শুরু হয় বৈঠক, যা চলে রাত ১০টা পর্যন্ত।

বৈঠকে উপস্থিত দলের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য পরিবর্তন ডটকমকে জানান, বৈঠকের মূল এজেন্ডা ছিল সার্চ কমিটিতে নাম দেয়া প্রসঙ্গে। প্রধানমন্ত্রী নেতাদের কাছে কাদের নাম প্রস্তাব করা যায় তা জানতে চান। পরে নেতারা তাদের পছন্দের নামগুলো লিখিত আকারে জমা দেন। এসব নাম থেকে বাছাই করে পাঁচজনের নাম নির্বাচন করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা। এরপর সাধারণ সম্পাদকের চিঠি পাঠানো হবে সার্চ কমিটির কাছে। আগামীকালই আওয়ামী লীগের প্রস্তাবিত নামগুলো কমিটির কাছে পৌঁছে দেয়া হবে।