English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৭ ১৪:১৮

রাতে গণভবনে আ.লীগের জরুরি যৌথসভা

নিজস্ব প্রতিবেদক
রাতে গণভবনে আ.লীগের জরুরি যৌথসভা

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে নাম প্রস্তাব করার বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক জরুরি যৌথসভা ডাকা হয়েছে।

আজ সোমবার রাত সাড়ে ৮টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।    আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।