English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৭ ১৩:৩৮

আদালতে খালেদা জিয়ার আইনজীবীর ‘হার্ট অ্যার্টক’

নিজস্ব প্রতিবেদক
আদালতে খালেদা জিয়ার আইনজীবীর ‘হার্ট অ্যার্টক’
খালেদা জিয়ার আইনজীবী

ঢাকা: আদালতে হার্ট অ্যার্টক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও উপদেষ্টা অ্যাডভোকেট আবদুস সালাম। 

আজ সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে শুনানি চলার সময়ই অজ্ঞান হয়ে যান আবদুস সালাম। ওই তিনি আদালতের  ভেতরে অন্য আইনজীবীদের সঙ্গে বসে ছিলেন।

ঘটনার সময় তাঁর পাশে বসে ছিলেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু।তিনি জানা, আবদুস সালাম পানি খাচ্ছিলেন। হঠাৎ করে হাত থেকে পানির গ্লাস পড়ে যায়, তিনি অচেতন হয়ে চেয়ারের ওপরে পড়ে যান। 

এঘটনায় আদালতের কার্যক্রম কিছুক্ষণের জন্য স্থগিত করা হয়। অসুস্থ অ্যাডভোকেট আবদুস সালামকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মিন্টু আরো বলেন, মনে হচ্ছে তিনি হার্ট অ্যার্টক করেছেন।