English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৭ ০৯:৩৫

নতুন ইসি প্রশ্নে ২০ দলের মহাসচিবদের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
নতুন ইসি প্রশ্নে ২০ দলের মহাসচিবদের বৈঠক আজ

ঢাকা: সার্চ কমিটির নির্দেশ অনুযায়ী পছন্দের নির্বাচন কমিশনারদের তালিকা করতে ২০ দলীয় শরীকদের সঙ্গে আজ আলোচনায় বসছে বিএনপি। বৈঠকে জোটের মহাসচিবরা অংশ গ্রহণ করবেন। 

সোমবার বিকাল ৩টায় নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এর আগে রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের সভাপতিত্বে দলটির স্থানীয় কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আজ সোমবার দলীয় শরীকদের সঙ্গেও আলোচনা করে চূড়ান্ত নামের তালিকা প্রস্তাবের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।