English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৭ ০৯:২৪

আত্মপক্ষ সমর্থনের জন্য আজ আদালতে যাবেন খালেদা

নিজস্ব প্রতিবেদক
আত্মপক্ষ সমর্থনের জন্য আজ আদালতে যাবেন খালেদা
খালেদা জিয়া আদালতে-ফাইল ছবি

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থন করতে আজ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ সোমবার বেলা ১১টায় ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে হাজির হবেন বিএনপি নেত্রী।   

বেগম জিয়ার আইনজীবী এ্যাড. সানাউল্লাহ মিয়া রোববার এ তথ্য নিশ্চিত করেন।