English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৭ ১৯:১৩

বিএনপির ১৭ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ১৭ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ওয়ারী থানার একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ ১৭জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারিকৃত বিএনপি নেতারা হলেন, এম কে আনোয়ার, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস,বরকতউল্লা বুলু, সুলতান সালাউদ্দিন টুকু, শিরিন সুলতানা, আজিজুল বারী হেলাল।

এই মামলায় ২০১৬ সালের ২৪ জুলাই ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।