English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৭ ১৬:১০

প্রায় ৫০০ নেতাকর্মী নিয়ে পল্টনে যুবদলের বি‌ক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রায় ৫০০ নেতাকর্মী নিয়ে পল্টনে যুবদলের বি‌ক্ষোভ মিছিল
পল্টনে জাতীয়তাবাদী যুবদলের বি‌ক্ষোভ মি‌ছিল

ঢাকা: বিএন‌পির সি‌নিয়র ভাইস চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের বিরু‌দ্ধে গ্রেফতারি প‌রোয়ানার প্র‌তিবা‌দে রাজধানী‌র পল্টনে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে জাতীয়তাবাদী যুবদল। 

‌রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিজয় নগর নাই‌টে‌ঙ্গেল মোড় থে‌কে পুরানা পল্টন মোড় পর্যন্ত এ বি‌ক্ষোভ মি‌ছিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, সি‌নিয়র সহ সভাপ‌তি মোরতাজুল ক‌রিম বাদরু, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠ‌নিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহা‌ঙ্গির হো‌সেন, সি‌নিয়র সহ সভাপ‌তি মোস্তফা কামাল রিয়াদ, সাংগঠ‌নিক সম্পাদক মোস্তফা জগলুল পা‌পেল পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক জু‌য়েল, যুবদল নেতা গিয়াস উ‌দ্দিন মামুন সহ পাঁচ শতা‌ধিক নেতাকর্মী বি‌ক্ষোভ মি‌ছি‌লে অংশ নেন।