English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৭ ১৪:৪৭

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক রাতে

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক রাতে
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক-ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশন পুনর্গঠনে গঠিত সার্চ কমিটির কাছে দলের পছন্দের ব্যক্তিদের নামের তালিকা দেয়ার সিদ্ধান্ত নিতে রাতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। 

রোববার রাতে রাতে দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

এমন তথ্য নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।