English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৭ ০০:০৩

‘আ.লীগের বিরুদ্ধে মিথ্যা বলা বিএনপির একমাত্র ধর্ম’

নিজস্ব প্রতিবেদক
‘আ.লীগের বিরুদ্ধে মিথ্যা বলা বিএনপির একমাত্র ধর্ম’

কুমিল্লা: রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব বলেছেন, ‘বিএনপির একমাত্র ধর্ম হলো আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা বলা, সরকারের বিরোধিতা করা। তারা সরকারের ভাল কিছু চোখে দেখে না। তারা স্বাধীনতা ও উন্নয়নের শক্র।' 

শনিবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বগৈর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উদয় সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুজিবুল বলেন, ‘একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতি বিএনপিসহ সকল দলের সঙ্গে আলোচনা করেছেন। এরপর ছয় সদস্যের একটি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করার পর এখন বিএনপি না বুঝেই ওই কমিটির বিরুদ্ধাচরণ করছে।’   রেলপথ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস নৈরাজ্য দমন করে দেশ এখন এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সকল ক্ষেত্রে দেশের উন্নয়ন হয়। দেশের চাহিদা মিটিয়ে খাদ্য এখন বিদেশে রফতানি হচ্ছে।’