English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৭ ১৫:৫৯

বিশিষ্ট ১২ জন ব্যক্তির সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক
বিশিষ্ট ১২ জন ব্যক্তির সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি
দেশের বিশিষ্ট ১২ ব্যক্তি

ঢাকা: দেশের বিশিষ্ট ১২ জন নাগরিকের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতিকে সহায়তাকারী সার্চ কমিটি। আগামী সোমবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (২৮ জানুয়ারি) সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

বিশিষ্ট ওই ১২জন নাগরিক হলেন-বিচারপতি আব্দুর রশিদ, প্রফেসর ড. একে আজাদ চৌধুরী, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য এসএম এ ফায়েজ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক নির্বাচন কমিশনার ড. একেএম সামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ড. ছহুল হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার সাখাওয়াত হোসেন, ড. তোফায়েল আহমেদ, সুজন সভাপতি বদিউল আলম মজুমদার, প্রফেসর আবুল কাশেম, সাবেক আইজিপি নুরুল হুদা।