English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৭ ০১:১২

‘বিএনপির রাজনীতি জন্ডিসে আক্রান্ত’

নিজস্ব প্রতিবেদক
‘বিএনপির রাজনীতি জন্ডিসে আক্রান্ত’
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

যশোর: সার্চ কমিটি নিয়ে বিএনপি উষ্মা প্রকাশের সমালোচনা করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকারের কোনো উন্নয়নই তাদের চোখে পড়ে না। তারা যা দেখে তাই-ই ভুল দেখে। 

তিনি বলেন, বিএনপির রাজনীতি জন্ডিসে আক্রান্ত হয়ে পড়েছে। জন্ডিসের মতো সংক্রামক ব্যাধির কারণে তাদের ভুলের রাজনীতি ছড়ি পড়তে পারে। এবং সেই সংক্রমণে দেশের বিরাট ক্ষতি হতে পারে।   শুক্রবার সকালে যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।    মন্ত্রী বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরাই দেশগড়ার কারিগর। প্রশিক্ষিত ব্যক্তিরাই দেশগড়ায় ভূমিকা রাখছেন। এ জন্য জেলায় জেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইদরিস আলী। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় সভাপতি একেএম এ হামিদ, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসাদুল হক ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।